CAA এবং NRC এর বিরুদ্ধে বিশাল মিছিল

17th December 2019 পশ্চিমবঙ্গ
CAA এবং NRC  এর বিরুদ্ধে বিশাল মিছিল


আবিদ হোসেনঃ  à¦†à¦²à¦¿à¦ªà§à¦°à¦¦à§à§Ÿà¦¾à¦° জেলার ফালাকাটা ব্লকে CAA এবং NRC বিরুদ্ধে পথে নামল ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। ফালাকাটার মোট ১২টি গ্রামপঞ্চায়েতের বহু তৃণমূল সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। মিছিল শেষে ফালাকাটার চৌপথি এলাকায় তৃণমূলের তরফে একটি প্রতিবাদ সভা করা হয়। ফালাকাটা ব্লকের কার্যকরী সভাপতি সন্তোষ বর্মন জানান বিজেপি সরকার যে ভাবে জাতিগত বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তার à¦¬à¦¿à¦°à§à¦¦à§à¦§à§‡ তৃণমূল দল ও পশ্চিমবঙ্গ সরকার প্রতিবাদ করে যাবে ।এ দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব বলে তিনি পরিষ্কার ভাষায় জানান ।অন্যদিকে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের ডাকে জেলা শহরে CAA এবং NRC এর বিরুদ্ধে , সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বলে জেলা পার্টি সূত্রে খবর ।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’