পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী কমিটির ডেপুটেশন

12th December 2019 পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী কমিটির ডেপুটেশন


 ইসলামুল হক, নদীয়াঃ  যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী কমিটির নদীয়া জেলা কমিটির উদ্যোগে আজ 12 ডিসেম্বর 2019 জেলা শাসকের কাছে ডেপুটেশন এই কর্মসূচি শুরু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে থেকে একজিপ্ত মিছিল পোস্ট অফিস সদর হাসপাতাল মোর হয়ে মিছিল ডিএম দপ্তরে পৌঁছায় এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক নিতাই বসাক ও সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাজি এছাড়াও জেলা নেতৃবৃন্দ দপ্তরের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা থেকে পাঁচজনের প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবি পত্র পেশ করেন। 1500/-মাসিক ভাতা দিয়ে যুবকদের মেরুদন্ড ভেঙ্গে না দিয়ে, তার পরিবর্তে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরনায় মাস অন্তর ভাতার পরিবর্তে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ঘোষনা মত সমস্ত বেকার যন্ত্রণা কাতর ভাই বোন দের সরকারী(Group - C, D) স্থায়ী কাজ দাবি জানান। ধাপে ধাপে 1 লাখ করে কর্ম সংস্থান করে দেওয়া দাবি জানান। বর্তমান সরকার Employment bank 33 লাখ মত বেকার যুবক যুবতী নাম নতি ভুক্ত আছে। নদিয়া জেলা শাসক(ভিবু গোয়েল) ডেপুটেশন দেওয়ার সময় আশ্বাস ও দিয়েছেন নদীয়া যুবশী বেকার দের জন্য তিনি একটা ব্যবস্থা পথ দেখছেন।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’