গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি।

11th December 2019 পশ্চিমবঙ্গ
গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি।


আবিদ হোসেন , ফালাকাটাঃ   à¦—ভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকায়। সূত্রে খবর , গতকাল রাত 1.30 টা নাগাদ আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে এলাকাবাসি । খনিকের মধ্যে পুড়ে শেষ হয়ে যায দুটি বাড়ি । হামিদুল হক নামে এলাকাবাসীর বাড়িতে আগুনটি লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায । ঘটনাস্থলে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পরপর দুটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টা।কার হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’