ক্যাব, এনআরসি বাংলায় মানা হবে না, বললেন মুখ্যমন্ত্রী

7th December 2019 পশ্চিমবঙ্গ
ক্যাব, এনআরসি বাংলায় মানা হবে না, বললেন মুখ্যমন্ত্রী


বাংলা নিউজঃ ক্যাব, এনআরসি বাংলায় মানা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‌প্রথম স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি।’‌ এবার ক্যাব, এনআরসি রুখতে তিনি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন। শুক্রবার মেয়ো রোডে সংহতি দিবস পালন করতে গিয়ে মমতা বলেন, ‘‌আজকের দিনে এটাই আমাদের সংহতি দিবসে শপথ হোক। ‌ক্যাব, এনআরসি পয়সার এপিঠ ওপিঠ। দাঙ্গা নিয়ে আমরা রাজনীতি করি না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমরা আন্দোলন করি না।’‌ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, ‘‌পাকিস্তান–‌হিন্দুস্থান করিনি আমরা। পাকিস্তান সম্পর্কে আমরা বলতে যাব কেন?‌ হিন্দুস্থান নিয়ে আমরা বলব। সংবিধান, দেশ ও মানুষ বিরোধী আমরা কোনও কাজ করি না।’‌
মমতা এদিন বলেন, ‘‌প্রতিবাদ করতে অনেকেই ভয় পাচ্ছেন। আমি ভয় পাই না।  à¦¸à¦•লেই চুপ করে আছেন। আমি মেনে নেব না। এর জন্য যদি আমাকে মৃত্যু সাব্যস্ত করে তাও লড়ে যাব। ক্যাব হচ্ছে মুন্ডু আর এনআরসি হচ্ছে ঘ্যাচাং। ধর্মীয় উগ্রবাদীরা সবকিছু পাবে, অন্য ধর্মের মানুষদের বিপদে ফেলবে। এটা মেনে নেওয়া যায় না।’‌
মমতার অভিযোগ, লোকসভা ও রাজ্যসভায় সংখ্যা ও গায়ের জোরে ক্যাবের বিল পাস করিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘‌বুকের পাটা যদি থাকে তাহলে সকলকে নাগরিকত্ব দেওয়া হোক, দিলে আমি ১০০ শতাংশ রাস্তায় নেমে সমর্থন করব। আসামে ১৪ লক্ষ বাঙালিকে নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোথাকার?‌ ত্রিপুরাকে ছাড় দেওয়া হচ্ছে কেন?‌ উত্তর–‌পূর্ব রাজ্যগুলিকে কেন বাদ দেওয়া হচ্ছে?‌ গায়ের জোরে রোজ হুঙ্কার দেবে, আমাদের ওসব সহ্য করতে হবে?’‌‌ মমতা এদিন ক্যাব, এনআরসি সমর্থন না করার জন্য  à¦¸à¦¬ দলের কাছে আবেদন জানিয়েছেন। তিনি এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান। মমতা বলেন, ‘‌হিন্দুস্থান–‌পাকিস্তান বলে এরা নতুন শব্দ বের করেছে। ভেদাভেদের রাজনীতি করছে। রাজবংশীদের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। তামিলনাড়ুতে তামিলদের কি হবে?‌ ক্যাব, এনআরসি ললিপপ।’‌





Others News

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে জিজ্ঞাসা অধীরের


নিউজ ডেস্কঃ জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের ডি এস পি দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালের সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত ডি এস পি দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই ডিএসপি’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’