বিরাট কোহালি আবার টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান।

4th December 2019 খেলা
 বিরাট কোহালি আবার টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান।


বাংলা নিউজ, ৪ ডিসেম্বর ২০১৯ঃ  স্টিভ স্মিথকে টপকে বিরাট কোহালি আবার টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান। সদ্য প্রকাশিত আইসিসি-র প্রকাশিত ক্রমতালিকায় ৯২৮ পয়েন্ট পেয়ে ভারত অধিনায়ক এখন শীর্ষস্থানে। অজি তারকা স্মিথ পাঁচ পয়েন্ট কম পেয়ে ক্রমতালিকায় দু’ নম্বরে। প্রথম দশে রয়েছেন ভারতের তিন-তারকা।  

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি এবং ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করায় কোহালি অজি তারকা স্মিথকে টপকে পৌঁছে যান এক নম্বরে।





Others News

বিরাট ও রাহুলের ব্যাটের জোরে ম্যাচ জিতলো ভারত

বিরাট ও রাহুলের ব্যাটের জোরে ম্যাচ জিতলো ভারত


বাংলা নিউজঃ শুক্রবার নিজামের শহরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ à§« উইকেটে ২০৭ রান তোলার পর অতি বড় ভারতীয় সমর্থকও হয়তো ভাবেননি, টিম ইন্ডিয়া à§® বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ এত সহজে জিতে যাবে। আসলে বিরাট ক্রিজে থাকলে সবই সম্ভব। অসাধ্য সাধন করাই যে তাঁর নেশা। কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় প্রতিরোধ। লোকেশ রাহুলের গড়ে দেওয়া ভিতে জয়ের মিনার গড়েছেন কিং কোহলি। কব্জির মোচড়ে উইলিয়ামসের বলে ছক্কা হাঁকানোর পর তাঁর অভিব্যক্তি নজর কেড়েছে দর্শকদের। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর পর সিংহের মতো গর্জন করেছেন ‘রান মেশিন’। ৫০ বলে তিনি ৯৪ রানে অপরাজিত থাকেন। ৬টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি উপহার দিয়েছেন তিনি।